শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচার, ৪১০০ পিসসহ নারী গ্রেপ্তার!

মো গিয়াস উদ্দীন মো গিয়াস উদ্দীন
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৭:১৯ pm
১৬
উখিয়ায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচার, ৪১০০ পিসসহ নারী গ্রেপ্তার!

উখিয়ায় পেটের ভেতর ঢুকিয়ে অভিনব উপায়ে ইয়াবা পাচারের সময় ৪,১০০ পিস ইয়াবাসহ শাকিলা খাতুন (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-০৯ এর ডি/১ ব্লকের একটি শেড থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত শাকিলা খাতুন গাজীপুর সদর থানার আমবাগ (বাঘিয়া) এলাকার মোঃ সাইদুর ইসলাম ও মোছাঃ হাওয়া বেগমের মেয়ে।পুলিশ সূত্রে জানা যায়, ক্যাম্প-০৯ এর নুর কামালের শেডের ভেতর এক নারী পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচারের প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পানবাজার পুলিশ ক্যাম্পের একটি দল। ৮ এপিবিএন-এর ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম-এর দিকনির্দেশনায় পরিদর্শক (নি.) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শাকিলা খাতুনকে আটক করেন।পরবর্তীতে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট উদ্ধার করা হয়। যার প্রতিটিতে ৫০ পিস করে ১,০০০ পিস ইয়াবা ছিল। জিজ্ঞাসাবাদে আটক শাকিলা স্বীকার করেন যে, তিনি আরও বেশ কিছু ইয়াবার প্যাকেট গিলে খেয়ে ফেলেছেন।অবস্থা বেগতিক দেখে পুলিশ দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক্স-রে করার পর চিকিৎসকরা তার পেটের ভেতর আরও ইয়াবার অস্তিত্ব নিশ্চিত করেন। পরে কর্তব্যরত চিকিৎসকদের সহায়তায় বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে আরও ৬২টি প্যাকেট বের করা হয়। উদ্ধারকৃত এই ৬২টি প্যাকেটে ছিল ৩,১০০ পিস ইয়াবা। দেহ তল্লাশি ও পেট থেকে বের করা ইয়াবাসহ সর্বমোট ৪,১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।৮ এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!