আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনি
শরীয়তপুরের সখিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো. মাসুদ মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সখিপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মাসুদ মোল্লা উপজেলার আরশিনগর ইউনিয়নের আঃ খালেক হাওলাদার কান্দি এলাকার মৃত আছান মোল্লার ছেলে। তার মায়ের নাম জুলিয়া বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাসুদ মোল্লার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
এ ঘটনায় সখিপুর থানায় এফআইআর নং-১১, তারিখ ৭ আগস্ট ২০২৬ এবং জি.আর. নং-২৫২, তারিখ ৭ আগস্ট ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মাসুদ মোল্লার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।
মামলার পর গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আল আমীন সরদার