শনিবার, ০৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিশেষ অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৪:১১ pm
১৫
বিশেষ অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার
মাদক মামলাসহ বিভিন্ন পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বাসন থানা পুলিশ ৭ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারভুক্ত ও বিভিন্ন আদালতের পরোয়ানাভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মাদক মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— জুয়েল (২২), মো. ইমরান (২০), হৃদয় (২১) এবং মো. ওমর ফারুক (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া আদালতের সিআর (CR) পরোয়ানাভুক্ত দুই আসামি আব্দুল মান্নান (৪৮) ও শাকিল হোসেন (৩৫)-কে গ্রেফতার করা হয়।

অপরদিকে জিআর (GR) পরোয়ানাভুক্ত আসামি মো. ফজলু ওরফে তোতলা ফজলু (৩৩)-কেও একই অভিযানে আটক করা হয়েছে।

বাসন থানা পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!