মোঃএমরুল ইসলাম
নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা বাজারের ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে বড়চাপা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন,মিজানুর রহমান মিজানকে শহীদ ওরফে পিংকীর বাপ ও তার ছেলে জীবন প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে হত্যা করেছে।হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা বলেন,হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বড়চাপা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মামুনুর রশীদ, হাফেজ শফিকুল ইসলাম রাজীব, বিএনপি নেতা রফিকুল ইসলাম রবি, ওসমান ও সাব্বির আহমেদ আকাশসহ বড়চাপা বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।