শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভেদরগঞ্জে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ১ হাজার ফুট পাইপ জব্দ করে অকেজো

আল আমীন সরদার আল আমীন সরদার
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ১১:৫৮ pm
ভেদরগঞ্জে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ১ হাজার ফুট পাইপ জব্দ করে অকেজো

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি। অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ফুট পাইপ জব্দ করে ব্যবহার অনুপযোগী করা হয়।

অভিযানে সখিপুর থানা পুলিশের সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!