মণিরামপুর প্রতিনিধিঃ-মনিরামপুর উপজেলার এক নম্বর রোহিতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এড়েন্দা বাজার মোড় থেকে মাঠ পাড়া পর্যন্ত আনুমানিক এক থেকে দেড় কিলোমিটার কাঁচা রাস্তা বছরের পর বছর পার হলেও রাস্তাটি এখনও পাকা হয়নি। যাহার কারণে বর্ষাকাল এলেই শত শত পরিবারের লোকজন এই কাদাযুক্ত রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। নির্বাচন আসলেই জন প্রতিনিধিরা ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট প্রার্থনা করে রাস্তা সংস্কার করে পাকা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু নির্বাচন শেষ হবার পরে কোন জন প্রতিনিধির এই রাস্তার খোজখবর রাখেন না এমন অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।বর্ষার মৌসুম শুরু হলে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। হাটু সমান কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়ে স্কুল কলেজে যাতায়াত করেন।স্কুল কলেজে যাতায়াতের সময় সাবধানতার সহিত চলাচল করলেও কাদা যুক্ত রাস্তাতে পা পিছলে পড়ে বই খাতা নষ্ট এবং শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা। তাছাড়াও দিনমজুর,কৃষক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরাও চরম দুর্ভোগের শিকার হয়ে এই রাস্তা দিয়ে চলাচল করেন। এমনকি কোন মারাত্মক অসুস্থ রেগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে যানবাহনের প্রয়োজন হলেও কোন যানবাহন এই রাস্তায় প্রবেশ করতে রাজি হয় না । স্থানীয়রা অভিযোগ করে বলেন এড়েন্দা বাজারের আশেপাশের রাস্তাগুলি সংস্কার হলেও এড়েন্দা বাজার হয়ে মাঠপাড়া থেকে সরদারপাড়া পর্যন্ত এই কাঁচা রাস্তাটিতে কোন প্রকার উন্নয়নের ছোঁয়া মেলেনি।এড়েন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকেরা বলেন বর্ষার মৌসুমে এই এলাকার রাস্তাটি অত্যান্ত কাদাযুক্ত হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যাতায়াত করতে পারেন না।রোহিতা বাসুদেবপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনিয়ার ওয়ারেন্ট অফিসার ইউনুছ আলী বলেন,সরকার পরিবর্তন হয়, জন প্রতিনিধি পরিবর্তন হয় কিন্তু ঐ এলাকার রাস্তার আশেপাশের লোকজনের ভাগ্যের পরিবর্তন এখনও হয় নাই। জরুরি কোন রোগীকে চিকিৎসা সেবার নিতে হলে ওই রাস্তায় কোন যানবাহন প্রবেশ করে না বিধায় রোগীকে কাঁধে করে এনে যানবাহনে উঠাতে হয়।উক্ত রাস্তাটি সংস্কার করা খুবই জরুরী এজন্য তিনি এলজিইডির কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।শতাধিক পরিবারের লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে কর্মক্ষেত্রে উপস্থিত হয়ে আয়-রোজগার করে তাদের পরিবারের জীবিকা নির্বাহ করান।বিধায় ভুক্তভোগী এলাকাবাসী রাস্তাটি জরুরী ভিত্তিতে পাকা করার দাবি জানান।
মোঃ জাহিদুর রহমান