গাজীপুর থেকে রিপোর্টার মোঃ মহিন উদ্দিন-
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় কিছু সিএনজি অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
অভিযোগ অনুযায়ী, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করায় যাত্রীরা বিষয়টি উপস্থিত এক স্বেচ্ছাসেবী কর্মীকে জানান। পরে অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত সিএনজি চালক তারা কয়েকজন সহযোগী ওই স্বেচ্ছাসেবী কর্মীর সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, মাওনা চৌরাস্তায় দীর্ঘদিন ধরনের একটি সিন্ডিকেট অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে। এর ফলে প্রতিদিন কর্মজীবী মানুষ,গার্মেন্টস শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অভাবে এ ধরনের অনিয়ম দিন দিন বেড়েই চলেছে। তারা দ্রুত অভিযান পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত সিএনজি চালক তাৎক্ষণিকভাবে প্রশাসনের সঙ্গে বাক-বিঘ্ন জড়িয়ে পড়ে
ভুক্তভোগী যাত্রীদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর ও পদক্ষেপের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন ও ন্যায্য ভাড়ায় যাতায়াত নিশ্চিত করার দাবি জানান সাধারণ জনগণ।
মোঃ মহিন উদ্দিন