পটুয়াখালীতে কোস্ট গার্ড এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা এর ব্যবস্থাপনায় পটুয়াখালীর সদর থানাধীন ইটবাড়ীয়ার দূর্গাপুরে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন-এ ৪৭০ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা