মোঃ সোহেল রানা মাল্টিমিডিয়া রিপোর্টার সিরাজগঞ্জ
নাইমুড়ী কিশান উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি মোঃ আজাদুর রহমান আজাদ-কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন সলংগা থানা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান সরকার এবং সলংগা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত কমিটির প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটির সফলতা কামনা করা হয়।
আয়োজনে: নাইমুড়ী কিশান উচ্চ বিদ্যালয়।
সহেল রানা