বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় গাজা সহ গ্রেফতার-১।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৫:৫৪ pm
গলাচিপায় গাজা সহ  গ্রেফতার-১।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌরসভার নতুন বাজার এলাকার লঞ্চঘাট থেকে ৬০ গ্রাম গাজাসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ আগষ্ট) বেলা ১৯:২০টায় গলাচিপা পৌরসভার লঞ্চ ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ দুলাল ফকির (৩৮), পিতা- মোঃ কুদ্দুস ফকির গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি দল গলাচিপা পৌরসভার লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!