বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আব্দুল্লাহ আল মাহীদ আব্দুল্লাহ আল মাহীদ
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৫:৫৩ pm
৩২
রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
রাণীনগরে মাদকবিরোধী অভিযানে আটক শাহ নেওয়াজকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশ প্রদান শেষে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে মো. শাহ নেওয়াজ (৩৫) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শাহ নেওয়াজ উপজেলার বড়গাছা গ্রামের মো. ইনছের আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, শাহ নেওয়াজ দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!