শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে জুলাইয়ের ব্যানার নিয়ে ফেসবুক পোস্ট

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৪:৩০ pm
৬৭
ভূরুঙ্গামারীতে জুলাইয়ের ব্যানার নিয়ে ফেসবুক পোস্ট

ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের ব্যানার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন ‘দ্য রেড জুলাই’, ভূরুঙ্গামারীর আহ্বায়ক মো. হাসান মাহমুদ জয়।

বুধবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি অভিযোগ করেন, অনুষ্ঠানের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী উপস্থাপনা কিংবা শহীদদের কোনো ছবি স্থান পায়নি। তাঁর ভাষ্য, অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও ব্যানারে জুলাইয়ের চেতনার যথাযথ প্রতিফলন ঘটেনি।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখা অনেককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। একই সঙ্গে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদের যথাযথ মূল্যায়নের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি প্রথমে অভিযোগের বিষয়টি জানতে চান। পরে বিষয়টি তাঁকে অবহিত করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!