আল আমীন সরদার
ভেদেরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিজয় টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক জুয়েল মিয়ার ওপর সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ।
প্রতিবাদী বিবৃতিতে বলা হয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা, হুমকি বা নির্যাতনের শিকার হলে তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; বরং স্বাধীন গণমাধ্যম, সত্য প্রকাশের অধিকার এবং জনগণের তথ্য জানার সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তাই জাজিরায় সাংবাদিক জুয়েল মিয়ার ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এদিকে, হামলায় আহত সাংবাদিক জুয়েল মিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। পাশাপাশি শরীয়তপুর জেলার সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সাংবাদিক সমাজের মতে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা, ভয়ভীতি প্রদর্শন বা হয়রানির ঘটনা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার জন্য অশনিসংকেত। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
#জাজিরা #শরীয়তপুর #সাংবাদিক_জুয়েল_মিয়া #সাংবাদিকের_ওপর_হামলা #PressFreedom #JournalistSafety #StopAttacksOnJournalists #FreedomOfPress #বাংলাদেশ #সাংবাদিকতা #ন্যায়বিচার #শাস্তির_দাবি
আল আমীন সরদার