বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীনগরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি ও পথসভা

আব্দুল্লাহ আল মাহীদ আব্দুল্লাহ আল মাহীদ
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১১:৪৯ pm
৪৩
রাণীনগরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি ও পথসভা
ছবি | জেএ টিভি

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁর রাণীনগরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার ৫ আগস্ট, আছরের নামাজ শেষে রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু ও আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান, সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু ও প্রফেসর জাকির হোসেন, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি, উপজেলা মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। দিবসটির স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থান দিবস পালন করা হচ্ছে। বক্তারা গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

পথসভা শেষে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!