বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম মোঃএমরুল ইসলাম
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১০:৫৫ pm
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে মনোহরদী পৌরসভায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল আকন্দ প্রমূখ।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সবশেষে শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!