শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জুলাই গণ অভ্যুত্থান দিবসে ১১দলীয় ঐক্যের মনিরামপুরে বৃষ্টি ভেজা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

মোঃ জাহিদুর রহমান মোঃ জাহিদুর রহমান
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:৪৩ pm
জুলাই গণ অভ্যুত্থান দিবসে ১১দলীয় ঐক্যের মনিরামপুরে বৃষ্টি ভেজা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ-মনিরামপুর উপজেলাতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বুধবার ৫ আগস্ট বিকেল ৫ ঘটিকার সময় মনিরামপুর বাজারে জুলাই সনদ বাস্তবায়ন এর দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি গরুহাটা মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জনগণের অধিকার আদায়ের জন্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৃষ্টির মধ্যেও ১১ দলীয় ঐক্যজোটের বিপুল সংখ্যক নেতা কর্মীরা এই সমাবেশে উপস্থিত হন।উক্ত সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ সম্পূর্ণ করেন। এ সময় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।উক্ত মিছিল ও সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!