আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনি
শরীয়তপুর জেলার সখিপুর থানার মাঝিকান্দি, মল্লিককান্দি ও ইউসুফ আলী সরকারকান্দি এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শরীয়তপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—
১. ফাহিম বেপারী ওরফে গিট্টু (২০)। পিতা: মো. বাবুল বেপারী, মাতা: ফরিদা বেগম। স্থায়ী ঠিকানা: ছনপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বর্তমানে সখিপুরের মাঝিকান্দিতে নানা নূরে আলম খাঁ (নূরা খাঁ)-এর বাড়িতে বসবাস করতেন।
২. গাজী মোল্লা (৩৫)। পিতা: মৃত শহিদ মোল্লা, মাতা: তাজু বিবি। গ্রাম: মল্লিককান্দি, থানা: সখিপুর, জেলা: শরীয়তপুর।
৩. মো. সজিব সরকার (রাসেল) (২৮)। পিতা: আহম্মদ সরকার, মাতা: মৃত শাহানারা বেগম। গ্রাম: ইউসুফ আলী সরকারকান্দি, থানা: সখিপুর, জেলা: শরীয়তপুর।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, "মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যারা মাদক সেবন, বহন বা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সাঁড়াশি অভিযান চলমান থাকবে।"
পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে সখিপুর থানা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
আল আমীন সরদার