শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিজের ক্রয় কৃত জমিতে ফসল ফলাতে পারছেন না সাবেক শিক্ষক মোহাম্মদ আজগর আলী শাহ

মোঃ রাব্বি হাসান মোঃ রাব্বি হাসান
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৭ pm
১৭
নিজের ক্রয় কৃত জমিতে ফসল ফলাতে পারছেন না সাবেক শিক্ষক মোহাম্মদ আজগর আলী শাহ

ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরির বন্দর উপজেলার ১০ নং পুনোট্রি ইউনিয়নের

গোবিন্দপুর ফকিরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজগর আলী শাহ নিজ ক্রয় কৃত জমিতে ধান রোপন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

তিনি জানান

প্রতিপক্ষ আনোয়ার হোসেন

ও তার স্ত্রী ঐ জমিতে ধান রোপন করতে প্রতিনিয়তই বাধা প্রদান করছে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন।

তিনি আরো জানান এই জমিটি আমি আনোয়ার হোসেনের মায়ের কাছ থেকে ক্রয় করেছি।

জমিটি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসতেছি,

হঠাৎ ২০২৪ সালে আনোয়ার হোসেন ও তার স্ত্রী জমিতে ধান রোপন করতে বাধা সৃষ্টি করে, বিষয়টি নিয়ে তৎকালীন সময় থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম, সেই ডায়েরির উপর ভিত্তি করে থানা আদালতে একটি প্রসিকিউশন পাঠান, সেসময় প্রতিপক্ষ আনোয়ার হোসেন আদালতে একটি মুচলেকা দিয়েছিলেন,

মুচলেকায় তিনি বলেছিলেন

এই জমিতে আর কখনো তিনি বাধা বিঘ্ন সৃষ্টি করবেন না কিন্তু সেই মুচলেকা অমান্য করে এখন আবারো জমিতে ধান রোপণে বাধা বিঘ্নতা সৃষ্টি করছে।

এ বিষয়ে তিনি আরো জানান জমিটি বাটোয়ারা সূত্রে তার স্ত্রী আলেমা খাতুন পেয়েছিলেন এর পর আলেমা খাতুন তার শাশুড়ি আলিমন এর কাছে বিক্রি করেন।

১৯৯৪ সালে আলীমনের কাছ থেকে জমিটি আমি ক্রয় করি।

দীর্ঘদিন ভোগ দখল করা জমিটি হঠাৎ ২০২৪ সালে এসে আনোয়ার হোসেন ও তার স্ত্রী আলেমা চাষাবাদে বাধা সৃষ্টি করেন তখন থেকে আজ অবধি তারা বিভিন্নভাবে আমাকে হয়রানি এবং পেরেশানি করে আসছে আমি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!