শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ লিটন মোঃ লিটন
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৩ pm
১৪
ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
ছবি: ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে তোলা।

কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগস্ট ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় (৫ আগষ্ট) কুমারখালী উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভায় কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাকছেদুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন।

অন্যান্যদের মধ্যে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, শিলাইদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ টুটুল, পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরত ই নূর সহ অনেকে উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!