বুধবার, ০৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবপুরে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ১,আহত ৪

মোঃএমরুল ইসলাম মোঃএমরুল ইসলাম
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৪:০৯ pm
শিবপুরে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ১,আহত ৪

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে শেখ মোহাম্মদ ইলিয়াস।

আহতরা হলেন শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক হাদিস মিয়া (৩৪)। আহত চারজনকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!