নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্ট প্রকাশের কিছুক্ষণ পরই তা মুছে ফেলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সারজিস আলম একটি পোস্টে লেখেন, "ইতিহাসকে বিকৃত করার কোনো সুযোগ নেই, আসল সত্য হচ্ছে— বৈষম্যবিরোধী বিএনপির আন্দোলন। এক দফার ঘোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। লং মার্চ টু ঢাকার ঘোষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।" পোস্টটিতে ৫ আগস্ট ২০২৪ তারিখও উল্লেখ ছিল।
পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই সেটি তার ফেসবুক আইডি থেকে আর দেখা যায়নি। পোস্টটি মুছে ফেলার কারণ সম্পর্কে সারজিস আলমের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—কেন এমন একটি পোস্ট করা হলো এবং আবার কেন সেটি মুছে ফেলা হলো? পোস্টটির মাধ্যমে কী বার্তা দিতে চেয়েছিলেন সারজিস আলম—এ নিয়েও চলছে নানা আলোচনা।
তবে পোস্টটি ডিলিট করার কারণ বা এর পেছনের উদ্দেশ্য সম্পর্কে সারজিস আলম আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল ও জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিনিধি