জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।বিক্ষোভ মিছিলটি কসবা পৌর মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির কাজী ইয়াকুব আলী।বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, দায়ীদের বিচারের আওতায় আনা এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় আরও বক্তব্য দেন কসবা পৌর জামায়াতের আমির হারুন অর রশিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, এনসিপি জেলা যুগ্ম সমন্বয়ক শরিফ আব্দুল বাতেন, বাংলাদেশ খেলাফত মজলিশের কসবা উপজেলা সভাপতি মাওলানা ইউনুস করিম বেলালী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কসবা উপজেলা সভাপতি জাহিদ হাসান মোল্লা, শ্রমিক কল্যাণ কসবা উপজেলা সভাপতি মো. জামাল মিয়া, পৌর শ্রমিক নেতা শামীম রেজা এবং উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক কবির আহাম্মদ।সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ নুরুল আমিন ও পৌর সেক্রেটারি গোলাম সারোয়ার।এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, সাবেক উপজেলা সেক্রেটারি আল আমিন সরকারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সমাবেশ শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠা, দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি