বুধবার, ০৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)'র অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০১:৫৫ pm
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)'র অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
জব্দকৃত মালামাল

ব্রাহ্মণবাড়িয়া, ৫ আগস্ট: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক পৃথক অভিযানে প্রায় ৪০ লাখ ৬ হাজার ২৮০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা "বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক"—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী বুধবার (৫ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানগুলো পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপি-র টহল দল।

অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, চিংড়ি মাছের রেণু, ফুসকা, বাজি, গরু, চকলেট, কিশমিশ, শাড়ি, পন্ডস পাউডার, স্কিন শাইন ক্রিম, সেভেন অয়েল, সাবান, সরিষার তেল, জনসন বেবি লোশন, ইজিবাইক ও সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪০,০৬,২৮০ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান দমনে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!