মো: আরিফুল ইসলাম, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, শামসুল ইসলাম, রেজাউল ইসলাম, জুলাই যোদ্ধা হুসাইন আহমেদ, হাদিউজ্জামান জুয়েল এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। এ সময় জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
মোঃ আরিফুল ইসলাম