আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দুই শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বক্কর সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফসানা রাব্বি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সখিপুর থানা বিএনপির সভাপতি এস. এম. হামিদ সরদার, সখিপুর থানা যুবদলের সভাপতি মুস্তাক আহমেদ মাসুম বালা, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজিব সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আল আমীন সরদার