আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা এলাকার ঢালী বাড়িতে রাতের অভিযানে ইনসান ঢালী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য, মোবাইল ফোন, নগদ টাকা এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানকালে তল্লাশি করে ১০ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা, নগদ ২ হাজার ৫০ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ককটেল তৈরিতে ব্যবহৃত হতে পারে—এমন বিভিন্ন সরঞ্জামের মধ্যে প্রায় ১০০টির বেশি মার্বেল, প্রায় ১০০টির বেশি দিয়াশলাই (কাঠিসহ), কিছু দিয়াশলাইয়ের বারুদ, একটি কাঁচি ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আল আমীন সরদার