রবিবার, ১৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁর রাণীনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Author
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮ pm
নওগাঁর রাণীনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর রাণীনগর উপজেলার মালশন গ্রামে বজ্রপাতে মোঃ সাখাওয়াত হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে ওমরপুর মৌজার ফসলের মাঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন মালশন গ্রামের বাসিন্দা মোঃ খয়বর আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও সাখাওয়াত হোসেন নিজের জমিতে কৃষিকাজ করতে যান। সকাল ৯টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে কাজ করার এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাখাওয়াত হোসেনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে মালশন গ্রামজুড়ে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, নিহত কৃষক জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!