মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা

মোঃএমরুল ইসলাম মোঃএমরুল ইসলাম
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১০:০৫ pm
২৯
মনোহরদীতে ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে । মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের কানুনগো হাবিবুর রহমান, চন্দনবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরিফ বিন জাহিদ, পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেনসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া বলেন, "ইউএনও এম এ মুহাইমিন আল জিহান মহোদয়ের নেতৃত্বে মনোহরদীতে ভূমি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সবসময় আন্তরিক ছিলেন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার চাকরি জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

বিদায়ী বক্তব্যে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, মনোহরদীতে দায়িত্ব পালন আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষ, সহকর্মী এবং রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ছাড়া কোনো অর্জনই সম্ভব হতো না। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে মনোহরদীর মানুষের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিকতা সবসময় মনে থাকবে। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাব।"

অনুষ্ঠানে রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ভূমি অফিসের বিদায়ী কর্মকর্তাদেরও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা ইউএনওর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!