মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় বিষপানে গৃহবধূর মৃত্যু, নদীতে যুবকের মরদেহ

আব্দুল্লাহ আল মাহীদ আব্দুল্লাহ আল মাহীদ
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩১ pm
৩০
নওগাঁয় বিষপানে গৃহবধূর মৃত্যু, নদীতে যুবকের মরদেহ

নওগাঁয় একই দিনে দুটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। জেলার ধামইরহাটে বিষপানে রিমু আক্তার (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে এবং মান্দায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এবং একই দিন ভোরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু হয়। 

নিহত আতিকুর মান্দা উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। আর নিহত গৃহবধু রিমু আক্তার ধামইরহাট উপজেলার রঘুনাথপুর গ্রামে মো. সেকেন্দার আলীর স্ত্রী। 

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিলেন আতিকুর রহমান। সকালে নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা ও মার পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ রিমু আক্তার স্বামীর বাড়িতে সকলের আড়ালে সোমবার দিন বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!