মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরে তিন দিনের ছুটিতে বাড়িমুখো গার্মেন্টস শ্রমিকদের চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়ার অভিযোগ

মোঃ মহিন উদ্দিন মোঃ মহিন উদ্দিন
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৫ pm
গাজীপুরে তিন দিনের ছুটিতে বাড়িমুখো গার্মেন্টস শ্রমিকদের চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়ার অভিযোগ

রিপোর্টার মোঃ মহিন উদ্দিন

গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় টানা তিন দিনের ছুটি ঘোষণার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শত শত গার্মেন্টস শ্রমিক। মঙ্গলবার গাজীপুর চৌরাস্তা এলাকায় সকাল থেকেই দেখা যায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। পর্যাপ্ত যানবাহনের সংকট এবং অতিরিক্ত ভাড়া দাবির কারণে চরম দুর্ভোগে পড়েন শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌরাস্তা এলাকায় শত শত মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও অনেক পরিবহন যাত্রী তুলতে অনাগ্রহ প্রকাশ করে। আবার কিছু পরিবহন স্বাভাবিক ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া দাবি করছে বলে অভিযোগ করেন যাত্রীরা। ফলে বাধ্য হয়ে অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন কিংবা বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বাড়িমুখো গার্মেন্টস শ্রমিকরা জানান, ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরতে চাইলেও পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। একই পরিস্থিতিতে পড়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অন্যান্য সাধারণ যাত্রীরাও।

ভুক্তভোগীরা দ্রুত পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের নজরদারি এবং যাত্রীদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!