রবিবার, ১৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত: সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন

Author
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৯ am
নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত: সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নেক্সাস টেলিভিশনের রিপোর্টার ফরিদুল করিম এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন নির্বাচিত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) রাতে শহরের একটি রেস্তোরাঁয় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। নির্ধারিত পদগুলোর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন:সহ-সভাপতি: এম আর ইসলাম রতন (একুশে টেলিভিশন) ও এম আর রকি (সময় টেলিভিশন)। যুগ্ম সম্পাদক: হারুন অর রশিদ (চ্যানেল টোয়েন্টিফোর) ও একে সাজু (ডিবিসি নিউজ)। অর্থ সম্পাদক: আরমান হোসেন রুমন (বৈশাখী টেলিভিশন)। দপ্তর সম্পাদক: এম আর রাজ (এসএ টিভি)। প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাশেদুজ্জামান রাশেদ (এশিয়ান টেলিভিশন)। কার্যনির্বাহী সদস্য: মো. কায়েস উদ্দিন (চ্যানেল আই), রিফাত হোসাইন সবুজ (চ্যানেল নাইন), তৌহিদ ইসলাম (স্টার নিউজ), রাকিব রাইহান (চ্যানেল ওয়ান) ও হাবিবুর রহমান (মোহনা টেলিভিশন)।

নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার মো. কায়েস উদ্দিন জানান, এই নির্বাচনে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে সকলের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়। পরবর্তীতে নির্ধারিত সময়ে ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় অবশিষ্ট ১৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শফিক ছোটন বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মর্যাদা রক্ষা এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সবার সহযোগিতা প্রত্যাশা করি। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সদস্যদের অধিকার আদায়ে আগামী দিনে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব।’

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!