বুধবার, ০৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

​নাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অভিজিত শীল অভিজিত শীল
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৩:৩৭ pm
৫৪
​নাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অভিজিত শীল, ​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

​আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খোরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খোরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং ২  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে এবং কমিটির সদস্য ও সহকারী শিক্ষক জয়শ্রী প্রামানিকের সঞ্চালনায় এতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীয়াংকা দাস।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—

​নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, খোরশেদমোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ​সাদিকুল ইসলাম, প্রধান শিক্ষক, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় ​হুমায়ুন কবির আজম, সহকারী অধ্যাপক, রাজবাড়ি কলেজ ​সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাংবাদিক​এ সময় আমন্ত্রিত অতিথিরা ছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গুণীজন উপস্থিত ছিলেন। ​

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রীয়াংকা দাস শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!