মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঘাটাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

রিমল তালুকদার রিমল তালুকদার
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১০:৪৯ am
ঘাটাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট এবং PBGSI স্কিম-এর আওতায় সেরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমাদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফকরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। একই সঙ্গে PBGSI স্কিম-এর আওতায় নির্বাচিত সেরা মেধাবী শিক্ষার্থীদেরও সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন ও কর্মজীবনে আরও সাফল্য কামনা করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!