বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বরিশাল হিসেবে পদোন্নতি পাওয়ায় ডা. মোঃ রেফায়েতুল হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাকেরগঞ্জ উপজেলা ফারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ জহিরুল ইসলাম রায়েয়ান, সহ-সভাপতি নাজমুল হাসান।সাধারণ সম্পাদক আব্দুল রহমান নাদিম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ডা. মোঃ রেফায়েতুল হায়দারের এই পদোন্নতি বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই ডা. মোঃ রেফায়েতুল হায়দারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সফল কর্মজীবনের ধারাবাহিকতা কামনা করেন।
মোঃমিজানুর রহমান