মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

অসুস্থ রৌদ্র ঋষির চিকিৎসায় এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:৩৫ pm
অসুস্থ রৌদ্র ঋষির চিকিৎসায় এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মানবতার সেবায় আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ১০ম মানবিক সহায়তা কার্যক্রম রাউৎহাট ঋষিপাড়া মন্দির প্রাঙ্গণে আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অসুস্থ রৌদ্র ঋষি (৮) (পিতা: হীরা ঋষি)-এর হাতে চিকিৎসার জন্য মানবিক আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি সমাজের বিত্তবান, প্রবাসী ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশফাতুল হোসেন এলমান ভূঁইয়া। তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া। তিনি ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের মহৎ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম বেদন। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ দায়িত্ব এবং এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জামায়াত নেতা এমরান সরকার, কসবা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী প্রিন্স মো. সোহাগ, এস এ বিপ্লব এবং ৩ নম্বর বিনাউটি ইউনিয়নের সদস্য রাসেল মেম্বার। বক্তারা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, যুবসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গ্রামের অসংখ্য বাসিন্দা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষে অসুস্থ রৌদ্র ঋষির দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়। একই সঙ্গে এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবকল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!