মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে অ্যাডভোকেট রিপন চৌকিদার হত্যা চেষ্টা মামলায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে আরও ৩ আসামি গ্রেফতার।

মোঃ সৌরভ হোসেন মোঃ সৌরভ হোসেন
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:২৭ pm
মেহেন্দিগঞ্জে অ্যাডভোকেট রিপন চৌকিদার হত্যা চেষ্টা মামলায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে আরও ৩ আসামি গ্রেফতার।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট রিপন চৌকিদারকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার ঘটনায় র‍্যাব-১০ ও পুলিশের যৌথ অভিযানে আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার সকালে মেহেন্দিগঞ্জ থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) মো. মতিউর রহমান এবং র‍্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার মুন্সিগঞ্জ এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি আলী হোসেন বয়াতি, ২ নম্বর আসামি হানিফ বয়াতি এবং ৩ নম্বর আসামি মিজানুর বয়াতিকে গ্রেফতার করা হয়।মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, যৌথ অভিযানে গ্রেফতার তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে এজাহারভুক্ত মোট চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলী হোসেন বয়াতি পক্ষের সঙ্গে অ্যাডভোকেট রিপন চৌকিদার পক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে গত ১৭ জুলাই ২০২৬ জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে অ্যাডভোকেট রিপন চৌকিদারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় ১৯ জুলাই ২০২৬ তারিখে রিপন চৌকিদারের বাবা রহমান চৌকিদার বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।এদিকে, অভিযুক্তদের গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, আইনি প্রক্রিয়া শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!