কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটিকামারা এলাকার আব্দুর রহমান সড়ক সংলগ্ন রাস্তা ভেঙে যাওয়ায় জনদূর্ভোগ চরমে পৌঁছেছে এমন সংবাদের ভিত্তিতে রাস্তাটি পরিদর্শন করেন সাবেক যুবদল নেতা ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান সবুজ।
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সড়কের বেহাল অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং দুর্ভোগ লাঘবে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে আজ সোমবার (৩ আগষ্ট) রাস্তাটিতে ইটের রাবিশ ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন তিনি।
এ সময় আতিকুর রহমান সবুজ বলেন, সম্প্রতি সময়ে মাইটিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি লিপু খন্দকার তাকে কল করে রাস্তাটির বর্তমান অবস্থা ও স্থানীয় বাসিন্দাদের চলাচলের সমস্যার কথা জানায়। পরবর্তীতে তিনি সরেজমিনে এসে রাস্তাটি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলে রাস্তাটি চলাচল উপযোগী করার আশ্বাস দেন। এরপর তিনি আজ ইটের রাবিশ ফেলে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছেন।
এসময় তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি কমানোই তার প্রথম অঙ্গীকার। মানুষের যাতায়াতে যেন কোনো সমস্যা না হয়, সে লক্ষ্যে প্রাথমিকভাবে রাস্তার সংস্কারের ব্যবস্থা করেন এবং স্থায়ী সমাধানের জন্যও স্থানীয়দের সাথে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এবিষয়ে সাংবাদিক লিপু খন্দকার বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিলো। বিষয়টি পৌর মেয়র পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান সবুজকে জানালে তিনি রাস্তাটি প্রাথমিক মেরামতের কথা বলেন এবং পরে তিনি কথানুসারে মেরামত কাজ শুরু করেন।
মোঃ লিটন