সোমবার, ০৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কেরানীগঞ্জে এসি ল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১

মো: হাসান আলী মো: হাসান আলী
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:২০ pm
কেরানীগঞ্জে এসি ল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১

অনলাইন   সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মো. সুমন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিস সূত্রে জানা যায়, মান্দাইল মৌজার ৫২ শতাংশ জমিসংক্রান্ত একটি মিসকেসের আবেদন ফাইলে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার স্বাক্ষর জাল করে সোমবার দুপুরে সেটি তার কার্যালয়ে জমা দেন সুমন।

শুনানিকালে ফাইলটি যাচাই-বাছাই করতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া দেখতে পান, ফাইলে তার একটি স্বাক্ষর রয়েছে। কিন্তু তিনি ওই ফাইলে কোনো স্বাক্ষর করেননি।

তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আটিবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ভূমি অফিসে গিয়ে মো. সুমনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, ‘এরা একটা প্রতারকচক্র।

গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
 

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!