মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
মণিরামপুর উপজেলা ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে শান্ত ইসলাম (১৯) একই গ্রামের তানহা খাতুন নামে ৬ বছর বয়সের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা কালে এলাকাবাসীর নিকট আটক হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার আনুমানিক ছাড়ে ছয় ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী শান্ত ইসলামকে আটক করে গণধোলাই দেয়।খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ধর্ষকের দায়ে অভিযুক্ত শান্ত ইসলামকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।
এ সময় ধর্ষকের দায়ে অভিযুক্ত শান্ত ইসলামকে তার পিতা শফিকুল ইসলাম আইনের প্রতি সম্মান দেখিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ধর্ষকের দায়ে অভিযুক্ত শান্ত ইসলামকে আসামি করে শিশু কন্যার পিতা রবিবার রাতে মনিরামপুর থানাতে একটি মামলা দায়ের করেন।এলাকাবাসী সূত্রে জানা যায় রবিবার প্রায় সন্ধ্যার দিকে জমজমিয়া দাখিল মাদ্রাসার পেছনে একটি সেচ পাম্পের ঘরের ভিতরে ৬বছরের শিশু কন্যা তানহাকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এসময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘাতক শান্তকে আটক করে গণধোলাই দেয়, পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে পৌছালে অভিযুক্তের বাবা শান্ত ইসলামকে পুলিশের নিকট হস্তান্তর করেন।মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে কিন্তু ডাক্তারী পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব হচ্ছে না।
মোঃ জাহিদুর রহমান