ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে তিলাই মোড়ে আয়োজিত কর্মসূচিতে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শত শত মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নিতে হবে। সীমান্তবর্তী তিলাই ইউনিয়নকে মাদকমুক্ত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি