সোমবার, ০৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ শিহাব উদ্দিন শেখ মোঃ শিহাব উদ্দিন শেখ
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৫:১৬ pm
আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
মাদক উদ্ধারে আটককৃত অভিযুক্তরা

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ পৃথক চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে মোট ৬৫ গ্রাম গাঁজা, ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ৩ আগস্ট ভোর ২টা ৪০ মিনিটে আশুলিয়া থানার এসআই (নিঃ) মো. শফিউল আলম সোহাগ সঙ্গীয় ফোর্সসহ কবিরপুর তেলিবাজার এলাকায় অভিযান চালান। এ সময় জয়নাল আবেদীনের বাড়ির ভাড়াটিয়া সাবিনা খাতুন (২৪)-কে আটক করা হয়। তার কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৯৫০ টাকা এবং মাদক বিক্রির ২৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা নং-১৮, তারিখ ৩ আগস্ট ২০২৬ রুজু করা হয়েছে।

এদিকে, ২ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে এসআই (নিঃ) মো. ফাহিম সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী এলাকার অফিসার্স হাউজিংয়ের তিন রাস্তার মোড় সংলগ্ন ফিরোজ কন্টাক্টরের বাড়ির সামনে অভিযান চালিয়ে মো. জায়েদুল আলম (২৫)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৬৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৬.০৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় আশুলিয়া থানার মামলা নং-১৫, তারিখ ৩ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়েছে।

একই দিন বিকেল ৫টা ১৫ মিনিটে এসআই (নিঃ) সুজন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ ইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নারী ও শিশু হাসপাতাল সংলগ্ন বাইপাইল-আশুলিয়া সড়কে অভিযান চালিয়ে মো. ইয়াছিন আরাফাত (২১)-কে আটক করেন। তার কাছ থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০.১ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০০ টাকা। এ ঘটনায় আশুলিয়া থানার মামলা নং-১২, তারিখ ৩ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া ৩ আগস্ট রাত ৩টা ১৫ মিনিটে এসআই (নিঃ) আবু তালেব সঙ্গীয় ফোর্সসহ জামগড়া সিরু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মো. কাউসার আহমেদ (২৩)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। এ ঘটনায় আশুলিয়া থানার মামলা নং-১৬, তারিখ ৩ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা বলেন, আশুলিয়া থানা এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত, সন্ত্রাস দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!