সোমবার, ০৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফজলুল কবির ফজলুল কবির
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৩ pm
পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মাদক কারবারি

পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে সুজানগর উপজেলার চিনাখড়া কারিগরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাঁথিয়া উপজেলার বাবুপাড়া (কাশিনাথপুর) এলাকার মৃত শুকুর শেখের ছেলে মো. শাজাহান শেখ (৫০)। বর্তমানে তিনি সুজানগর উপজেলার চিনাখড়া (কারিগরপাড়া) এলাকায় বসবাস করেন। অপরজন একই উপজেলার বাবুপাড়া (কাশিনাথপুর) এলাকার মৃত সোরহাব শেখের ছেলে মো. রুহুল আমিন শেখ (৩৭)।

পুলিশ জানায়, তল্লাশিকালে শাজাহান শেখের কাছ থেকে ৪০ পিস এবং রুহুল আমিন শেখের কাছ থেকে ৪০ পিসসহ মোট ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া শাজাহান শেখের হেফাজত থেকে ইয়াবা বিক্রির ৩ হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সুজানগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রমের জন্য সোপর্দ করা হয়েছে।

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, জেলার মাদক নির্মূলে তাদের সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!