মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

‘কিং’ ঘিরে তুঙ্গে কৌতূহল, নতুন লুক আড়াল করেও আলোচনায় শাহরুখ খান

তানিয়া আক্তার ফারজানা তানিয়া আক্তার ফারজানা
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:২১ pm
‘কিং’ ঘিরে তুঙ্গে কৌতূহল, নতুন লুক আড়াল করেও আলোচনায় শাহরুখ খান

তানিয়া আক্তার ফারজানা

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর আসন্ন অ্যাকশন-থ্রিলার ‘King’। সিনেমাটির শুটিং শেষ পর্যায়ে থাকলেও এখনো নির্মাতারা শাহরুখের নতুন লুক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি। এর মধ্যেই লন্ডনে পরিবারের সঙ্গে প্রকাশ্যে দেখা দেওয়ার পর শাহরুখ খানের নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি লন্ডনের রাস্তায় স্ত্রী গৌরী খান ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় শাহরুখ খানকে। তবে ছবিতে তাঁর মাথায় ছিল টুপি, যা দিয়ে তিনি চুলের বড় একটি অংশ ঢেকে রাখার চেষ্টা করেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘King’ সিনেমায় তাঁর চরিত্রের জন্য চুলের রঙ পরিবর্তন করা হয়েছে এবং নতুন এই লুক দর্শকদের সামনে আগেভাগে আনতে চান না বলেই এমন সতর্কতা অবলম্বন করছেন তিনি। প্রকাশিত ছবিগুলোতে শাহরুখের চুলে ধূসর ও ব্লিচ করা রঙের আভাস দেখা গেছে। এই নতুন লুক সিনেমার চরিত্রেরই অংশ বলে মনে করছেন ভক্তরা। ছবিগুলো প্রকাশের পর থেকেই এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘কিং’ নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে।

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ নির্মাণ করে বিশ্বব্যাপী সাফল্য অর্জন করেছিলেন। নতুন ছবিটিও বড় বাজেটের অ্যাকশন-থ্রিলার হিসেবে নির্মিত হচ্ছে। প্রযোজনায় রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।

সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ শাহরুখ খানের পাশাপাশি তাঁর মেয়ে সুহানা খান। এছাড়া অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অরশাদ ওয়ার্সিসহ একাধিক জনপ্রিয় তারকা। বিশাল এই তারকাবহুল কাস্টের কারণে ছবিটি মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।এরই মধ্যে সিনেমাটি নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছে। সম্প্রতি অভিনেতা রাঘব জুয়ালকে ‘কিং’-এ তরুণ খলনায়কের চরিত্রে দেখা যাবে এমন খবর প্রকাশিত হলেও তিনি নিজেই সেই গুঞ্জন নাকচ করেছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ছবিতে তাঁর চরিত্র দর্শকদের জন্য ভিন্নধর্মী চমক নিয়ে আসবে।

শুধু গল্প বা অভিনয়শিল্পী নয়, বাণিজ্যিক দিক থেকেও আলোচনায় রয়েছে ‘কিং’। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির সংগীতস্বত্ব প্রায় ৫০ কোটি রুপিতে বিক্রির আলোচনা চলছে, যা বাস্তবায়িত হলে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় মিউজিক রাইটস চুক্তি হবে। নির্মাতারা ইতোমধ্যে জানিয়েছেন, ক্রিসমাস ২০২৬ উপলক্ষে ছবিটি বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম এবং ইংরেজি ভাষাতেও মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যাতে আন্তর্জাতিক বাজারেও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানো যায়।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর শাহরুখ খানের আরেকটি বড় অ্যাকশনধর্মী সিনেমা হওয়ায় ‘কিং’ ঘিরে প্রত্যাশা অনেক বেশি। নতুন লুক, বড় তারকাবহুল কাস্ট এবং আন্তর্জাতিক মানের নির্মাণ সব মিলিয়ে ছবিটি ২০২৬ সালের সবচেয়ে আলোচিত বলিউড সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!