সোমবার, ০৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডেমরায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার

মোঃ কামরুল হাসান পলাশ মোঃ কামরুল হাসান পলাশ
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:০৯ pm
৪৯
ডেমরায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার

ঢাকার ডেমরা থানার পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— (১) মোহাম্মদ জালাল (৫৫), যিনি ৬৪ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে এবং (২) তানভীর ইসলাম আসিফ, পিতা: নুর হোসাইন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ডেমরা থানাধীন বড়ভাঙ্গা এলাকার বুট মিল গ্রীন সিটি ব্রিজে অনুষ্ঠিত আওয়ামী লীগের একটি মিছিলে তারা অংশ নিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া ডেমরা থানার মামলা নম্বর ২৮/১৮-২০২৫-এর এজাহারে তাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে পুলিশ জানায়।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ তাইফুর রহমান মির্জা বলেন, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি নিয়মিত আওয়ামী লীগের মিছিল ও সভা-সমাবেশে অংশ নিতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে এবং তারা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি আরও বলেন, "শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!