সোমবার, ০৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গোসিংগার পেলাইদ গ্রামে আশিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থা এক তরুণী

মোঃ মহিন উদ্দিন মোঃ মহিন উদ্দিন
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৩ am
গোসিংগার পেলাইদ গ্রামে আশিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থা এক তরুণী

গাজীপুর থেকে রিপোর্টার মোঃ

মহিন উদ্দিন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামে আশিক নামে এক যুবকের বাড়িতে এক তরুণী বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিনের ছেলে আশিকের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন আশিক।

পরে রমজান মাসে বিয়ে হয়েছে বলে আশ্বস্ত করলেও বর্তমানে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন আশিক ও তার বাবা

তরুণীর দাবি, তিনি ন্যায্য অধিকার ও স্ত্রীর স্বীকৃতি পেতেই আশিকের বাড়িতে অবস্থান করেন।

অন্যদিকে, আশিকের পরিবারের সদস্যরা তাকে মেনে নিতে রাজি নন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় আশিকের বাবার কণ্ঠ বলে দাবি করে ওই তরুণীকে পরিবারের সদস্য হিসেবে মেনে না নেওয়ার কথা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!