সোমবার, ০৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে ৬ হাজার পিচ ইয়াবা সহ আটক ১

মোঃ লিটন মোঃ লিটন
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:৩৬ am
৩৪
কুমারখালীতে ৬ হাজার পিচ ইয়াবা সহ আটক ১
ছবি: আটককৃত ব্যাক্তি মোঃ হেলাল উদ্দিন

কুষ্টিয়ার কুমারখালীতে ৬ হাজার পিচ ইয়াবা সহ হেলাল উদ্দিন নামের এক ব্যাক্তিকে আটক করেছে র‍্যাব-১২।

রোবাবর দুপুরে (২ আগষ্ট) কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ময়েনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি হলেন, কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৯)। তিনি রোজিনা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রাজবাড়ী থেকে বাসযোগে ইয়াবার একটি বড় চালান কুষ্টিয়াতে আনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালীর ময়েনমোড় এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় র‍্যাব-১২। অভিযানের একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা রোজিনা পরিবহনের একটি বাস থেকে কুমারখালীর কাজীপাড়া এলাকার গাজী ফিলিং স্টেশনের সামনে নামেন হেলাল উদ্দিন। পরে তিনি একটি ব্যাটারিচালিত ভ্যানে কুষ্টিয়ার দিকে রওনা হয়ে ময়েনমোড় এলাকায় পৌঁছালে র‍্যাব সদস্যরা তাকে আটক করে এবং তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে কুমারখালী থানায় সোপর্দ করে।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, র‍্যাবের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা সহ হেলাল উদ্দিন নামের ব্যক্তিকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেছে। এবিষয়ে সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!