ভূরুঙ্গামারীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক রফিকুল হাসান রঞ্জু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডার মো. নুরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য কাজী নিজাম উদ্দিন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মতি, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মাহফুজুর রহমান (মামুন ব্যাপারী)। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা ও অধিকার রক্ষা এবং উপজেলার সার্বিক উন্নয়নে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি