বরিশালের বাকেরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাকেরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং জনস্বার্থে গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, সাংবাদিকেরা হলেন সমাজের দর্পন। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন গতিশীল করা সম্ভব না। বাকেরগঞ্জ একটি বৃহৎ উপজেলা। মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোরগাং সহ সকল সমস্যা সমাধানে আপনাদের বস্তুনিষ্ঠ ভুমিকা কামনা করছি।
সভায় উপস্থিত সাংবাদিকরাও উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদার, ওসি আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, আমেরিকা প্রবাসী সোলায়মান সেরনিয়াবাত, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক জাকির জমাদ্দার, এস এম পলাশ, বায়েজিদ বাপ্পি, গোলাম মোস্তফা, এস এম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ, কে এম সোহেল হাসান মুসা, জেএ টিভির মিজানুর রহমান সহ আরো অনেকে।
মোঃমিজানুর রহমান