মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটের আলোচিত মোস্তফা বয়াতী হত্যা মামলায় প্রধান আসামিদের আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ।

মোঃ সৌরভ হোসেন মোঃ সৌরভ হোসেন
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১০:২৮ pm
২০৪
কাজিরহাটের আলোচিত মোস্তফা বয়াতী হত্যা মামলায় প্রধান আসামিদের আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের আলোচিত মোস্তফা বয়াতী হত্যা মামলার তিন আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করেছেন। শনিবার (২ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্রে জানা যায়, মামলার আসামি সিদ্দিক, নাসির ও আসাদুল আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।মামলার বাদী ও নিহত মোস্তফা বয়াতীর স্ত্রী আখিনূর বলেন,গত ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আমার স্বামীকে সিদ্দিক, শাহাবুদ্দিনসহ ১০-১২ জন সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর দীর্ঘদিন আমরা আতঙ্কের মধ্যে ছিলাম এবং নিজেদের নিরাপত্তাহীন মনে করেছি। আদালতের কাছে আমাদের একটাই দাবি মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামিরা যেন জামিন না পান।এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মামলার অন্যতম অভিযুক্ত শাহাবুদ্দিনের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ ছিল। তার কারাগারে যাওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও তারা জানান।উল্লেখ্য, মামলাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বর্তমানে মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!