বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কক্সবাজারের প্যারা সেইলিং করতে গিয়ে মালিকের কর্তব্য অবহেলায় খুলনার যুবকের মৃত্যু

মোঃগোলাম কিবরিয়া
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৭ pm
৮১
কক্সবাজারের প্যারা সেইলিং করতে গিয়ে মালিকের কর্তব্য অবহেলায় খুলনার যুবকের মৃত্যু
নিহত সৌভিক রায়

মোঃগোলাম কিবরিয়া।

খুলনাঃ-শনিবার ১লা আগস্ট

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়া নগরের সৈকতে প্যারাসাইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে খুলনার এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত সৌভিক রায় (২৫ )খুলনা সদর সদর থানার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে বলে জান স্থানীয় সূত্রে জানা যায়। শনিবার সকালে বন্ধুদের সাথে চট্টগ্রাম কক্সবাজার বেড়াতে যায় সৌভিক রায়। সেখানে বন্ধুদের সাথে মিলে দরিয়া নগর সৈকতে প্যারা সেইলিং করার সময় তিনি হঠাৎ সমুদ্রে ছিটকে পড়ে যায় এবং পানিতে ডুবে যায়।স্থানীয় জনগণ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে স্থানীয় কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ প্যারালাইসিং করার সময় পরিচালনা প্রতিষ্ঠান কর্তব্যে অবহেলা করে সৌভিক রায় কে প্যারা সেইলিং করতে সুযোগ দেয় এতে সৌভিক রায় দুর্ঘটনায় কবলিত হয়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন।

পুলিশ ঘটনা স্থলে পরিদর্শন কালে পরিচালনা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কোন ব্যক্তিকে ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায় নাই বলে জানায়। এ ঘটনায় কক্সবাজার থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছেনিহত সৌভিক রায়ের পরিবার সূত্রে জানা যায়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!